শেয়ার বাজার

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ মডেল প্রেসক্লাব এর ফ্যামিলি ডে উদযাপন, সাংবাদিক পরিবারের মিলনমেলা

প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ মডেল প্রেসক্লাব এর ফ্যামিলি ডে উদযাপন, সাংবাদিক পরিবারের মিলনমেলা

সাংবাদিকদের পরিবার নিয়ে আনন্দঘন পারিবারিক মিলনমেলা (ফ্যামিলি ডে) আয়োজন করা হয় পেশাগত চাপ কমাতে এবং সদস্যদের মধ্যে বন্ধন দৃঢ় করতে, যেখানে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আপ্যায়ন থাকে, এই ধরনের আয়োজন সদস্যদের মানসিক স্বস্তি ও পেশাদারিত্বের বিকাশে সহায়ক, যা একটি সামগ্রিক আনন্দ ও মিলনমেলার পরিবেশ তৈরি করে। এই আয়োজন ক্লাবের নবীন ও প্রবীণ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের মিলনমেলায় রূপ নেয়

শনিবার ( ১৭ জানুয়ারি) ঢাকা কেরানীগঞ্জ আনোয়ার ম্যাজিক সিটি আইসল্যান্ড  রিসোর্ট, ঢাকায় দিনব্যাপী এই মিলন মেলায় যোগ দেন সংগঠনটির নেতৃবৃন্দ, সদস্য এবং বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ।

বাংলাদেশ মডেল প্রেসক্লাব এর আয়োজনে সুন্দর ও মনোরম পরিবেশে ফ্যামিলি ডে বনভোজন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এফ রহমান এর সভাপতিত্বে  প্রধান  অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)'র সাবেক পরিচালক মিজানুর রহমান (গ্রামসি)।

বাংলাদেশ মডেল প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আবু বকর ছিদ্দিক এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  ইউনাইটেড নেশন UN এর হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড সিটিজিনস (AWC) বাংলাদেশ শাখার চিফ  এক্সিকিউটিভ কোঅর্ডিনেটর  এবং জাতীয় দৈনিক অগ্নিশিখা পত্রিকার যুগ্ম সম্পাদক  লায়ন সহিদুল ইসলাম খোকন, প্রমুখ।

এই ধরনের অনুষ্ঠান সাংবাদিকদের পেশাগত জীবনের একঘেয়েমি কাটাতে এবং একটি সামগ্রিক আনন্দময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা

সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে সিলেটে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মে, ২০২৬

সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে সিলেটে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও সম্পাদিত কার্যক্রম বিষয়ে সিলেটে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।  (বুধবার) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস এই ব্রিফিংয়ের আয়োজন করে। প্রেস ব্রিফিংয়ে সিলেট জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতার সাংবাদিকদের বিস্তারিত অবহিত করেন। তিনি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল তুলে ধরেন। এর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন, দেশব্যাপী বৃক্ষ রোপণ অভিযান, নারীর সুরক্ষায় বিশেষ গাড়ি সার্ভিস, কৃষক কার্ডের সুবিধা এবং কৃষি ঋণ মওকুফ সংক্রান্ত সরকারের ইতিবাচক পদক্ষেপসমূহ বিশেষভাবে উল্লেখযোগ্য। সহকারী তথ্য অফিসার বিগত ৩ মাসে সিলেট জেলা তথ্য অফিসের মাঠপর্যায়ে সম্পাদিত প্রচার ও গণযোগাযোগ কার্যক্রমের অগ্রগতিও সভায় উপস্থাপন করেন।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের মধ্যে সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আবদুল হান্নান, সিলেট জেলা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক রবি করিণ সিংহ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-এর সাধারণ সম্পাদক আনিসুর রহমান এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদারসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


ঈদে গণমাধ্যমকর্মীরা ৬ দিন ছুটি পেলেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৪

ঈদে গণমাধ্যমকর্মীরা ৬ দিন ছুটি পেলেন

প্রচলিত রেওয়াজ অনুযায়ী প্রতিবছর ২৯ রমজান থেকে ঈদে তিন দিনের ছুটি ভোগ করেন সংবাদকর্মীরা। রোজা ৩০টি পূর্ণ হলে এই ছুটি চার দিনে পরিণত হয়। সে হিসাবে ৯ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সর্বোচ্চ ছুটি হওয়ার কথা। এবারের পবিত্র ঈদুল ফিতরে টানা ৬ দিনের ছুটি পেয়েছেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা।

কিন্তু এবার ঈদের ছুটির এক দিন পর ১৪ এপ্রিল পহেলা বৈশাখ হওয়ায় ফের সরকার নির্ধারিত ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে সংবাদমাধ্যম। এ জন্য ১৩ এপ্রিল বিশেষ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

শনিবার (৬ এপ্রিল) নোয়াবের বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ফলে ৯ থেকে ১৪ এপ্রিল টানা ৬ দিন ছুটি পেয়েছেন গণমাধ্যমকর্মীরা।

তবে এবার ঈদের ছুটি ৬ দিন একটি অনন্য রেকর্ড। কারণ স্বাধীনতার পর আর কখনো সংবাদমাধ্যম ৬ দিন বন্ধ থাকেনি।

জানতে চাইলে নোয়াবের কোষাধ্যক্ষ ও মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, এবার ঈদের ছুটির মাঝে এক দিনের ব্যবধানে যেহেতু পহেলা বৈশাখ পড়েছে, তাই মাঝের এক দিন বিশেষ ছুটি দেওয়া হচ্ছে।



পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির জিএম সাহিনুরের দুর্নীতি তদন্তে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির জিএম সাহিনুরের দুর্নীতি তদন্তে কমিটি গঠন

সিরাজগঞ্জের নলকায় অবস্থিত পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) মহাব্যবস্থাপক (জিএম-প্রশাসন) সাহিনুর আলমের বিরুদ্ধে সিন্ডিকেট করে দুর্নীতির অভিযোগ ওঠায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠণ করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী কামরুল ইসলাম সরদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বার্তাবেলা'কে জানান, পিজিসিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) জিয়াউর হক এই তদন্ত কমিটি গঠন করেছেন। এতে পিজিসিএলের মহাব্যবস্থাপক (জিএম-অপারেশন) প্রকৌশলী সাইদুল ইসলামকে আহ্বায়ক, উপ-মহাব্যবস্থাপক (ফিন্যান্স) তৌফিক আল মমিন ও ব্যবস্থাপক আবু ইমাম তরিকুল হককে সদস্য করা হয়।

এর আগে গত ৪ ডিসেম্বর ‘সিন্ডিকেট করে দুর্নীতি করছেন জিএম সাহিনুর’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয় কয়েকটি সংবাদ মাধ্যমে। ওই প্রতিবেদনে বলা হয় শিল্পকারখানায় গ্যাস চুরি, নিয়োগ-বদলি, পদোন্নতি ও দরপত্রে কমিশন বাণিজ্যই যেন পিজিসিএল মহাব্যবস্থাপক সাহিনুর আলমের মুখ্য কাজ। সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন এবং নিষিদ্ধ সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের আশীর্বাদে বেপরোয়া সাহিনুর আলম।

এ বেপরোয়ায় তিনি অনিয়ম-দুর্নীতির স্বার্থে ‘চায়না-বাংলা লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে উন্মুক্ত দরপত্রের শর্ত ভেঙে শতকরা ৩০-৪০ শতাংশ কমিশনের বিনিময়ে কাজ দেন। পরে এ কমিশন সিন্ডিকেটের সদস্যরা ভাগাভাগি করে নেন।

আফসার আলী নামের এক গ্রাহকের অভিযোগে বলা হয়, জিএম সাহিনুর আলমের নেতৃত্বে পিজিসিএলকে রীতিমতো একটি সিন্ডিকেট তৈরি করে ধ্বংস করা হচ্ছে। এই সিন্ডিকেটের অন্য সদস্যরা হলেন মহাব্যবস্থাপক (বিপণন) শৈলজা নন্দ বসাক ও ব্যবস্থাপক (জেনারেল এডমিন) মোস্তাফিজুর রহমান।

সংবাদটি পিজিসিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) জিয়াউর হকের নজরে আসায় এই তদন্ত কমিটি গঠন করা হয়।