শেয়ার বাজার

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে মালদ্বীপে জোরালো অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে ২০২৫

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে মালদ্বীপে জোরালো অভিযান

মালদ্বীপে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সরকারের অভিযান জোরদার করা হয়েছে। দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত ১৫০৭টিরও বেশি অভিবাসন মামলা নথিভুক্ত হয়েছে।

এর মধ্যে ৯৭৬টি মামলা ইমিগ্রেশন বিভাগ দিয়েছে। তবে এখনো ২৪৪টি মামলা যাচাই করা হয়নি এবং ১১৬টি মামলা তদন্তাধীন বলে জানা গেছে। এছাড়াও, ইমিগ্রেশন সংস্থার বাইরে থেকে ১৭১টি মামলা দায়ের হয়েছে।

শুধু অবৈধ অভিবাসীদের ধরপাকড় নয় বরং শহর, আবাসিক এলাকা, শিল্প গ্রাম ও কৃষি গ্রামে অবস্থানরত বিদেশিদের তথ্য সংগ্রহ করতে মাঠপর্যায়ে অভিযান চালাচ্ছে ইমিগ্রেশন বিভাগ। জননিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য প্রস্তুতকারী সাইটগুলোতে নিরাপত্তা যাচাইয়ের জন্য আলাদা অপারেশনও চালু করা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে মালদ্বীপে সব বিদেশি নাগরিকের তথ্য একটি কেন্দ্রীয় ডাটাবেসে সংরক্ষণ করা। আগামী তিন বছরের মধ্যে অভিবাসন সমস্যার পূর্ণ সমাধান হয়ে যাবে বলে স্থানীয় গণমাধ্যকে জানানো হয়েছে।

প্রবাসী মোহাম্মদ শিলন মিয়ার দেশে আগমন
পশ্চিম ভবানীপুরে আনন্দের আবহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬

পশ্চিম ভবানীপুরে আনন্দের আবহ

নিজস্ব প্রতিবেদক:  প্রবাসী সমাজসেবী মোহাম্মদ শিলন মিয়া দীর্ঘদিন পর নিজ জন্মভূমি বাংলাদেশে এসেছেন। তিনি অদ্য ৩ জুন ২০২৬ তারিখে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পশ্চিম ভবানীপুর গ্রামের নিজ বাড়িতে পৌঁছান। মোহাম্মদ শিলন মিয়া জাতীয় দৈনিক বর্তমান বাংলা ও অনলাইন নিউজ পোর্টাল তালাশ টিভি-এর জগন্নাথপুর উপজেলা সংবাদদাতা সাংবাদিক সুমন মিয়ার ছোট ভাই। তাঁর দেশে আগমনের খবরে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসে অবস্থান করলেও তিনি সবসময় নিজ এলাকার মানুষের খোঁজখবর রাখেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। দেশে অবস্থানকালীন সময়েও তিনি এলাকার মানুষের কল্যাণে ও জনসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার আগ্রহ প্রকাশ করেছেন। এলাকাবাসী জানান, মোহাম্মদ শিলন মিয়া অত্যন্ত ভদ্র, মেধাবী ও মানবিক গুণসম্পন্ন একজন ব্যক্তি। তাঁর সুন্দর আচরণ, আন্তরিকতা এবং মানুষের প্রতি ভালোবাসা ইতোমধ্যে এলাকার মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। ফলে তাঁর আগমনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

পশ্চিম ভবানীপুর গ্রামের বিশিষ্টজনরা আশা প্রকাশ করেন, দেশে অবস্থানকালে মোহাম্মদ শিলন মিয়া এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবেন। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেছেন


বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা
অধ্যাপক শফিকুর রহমান সভাপতি, আমিরুল ইসলাম সাধারণ সম্পাদক ও কয়েছ আহমদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬

অধ্যাপক শফিকুর রহমান সভাপতি, আমিরুল ইসলাম সাধারণ সম্পাদক ও কয়েছ আহমদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অধিকার রক্ষায় কাজ করা সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ-এর সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) রাতে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত আলোচনা সভায় ১৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে অধ্যাপক এম. শফিকুর রহমানকে সভাপতি, সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়াকে সাধারণ সম্পাদক এবং কয়েছ আহমদ সাগরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

প্রস্তাবিত কমিটির সভাপতি অধ্যাপক এম. শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কমিউনিটি নেতা শাহ মুনিম। তিনি নবগঠিত ১৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির নাম ঘোষণা করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে শাহ মুনিম বলেন, প্রবাসীদের বিভিন্ন হয়রানি ও সমস্যার বিষয়ে আমাদের সবাইকে আরও সোচ্চার হতে হবে। অন্যথায় আগামী প্রজন্মের মধ্যে দেশে ফেরার আগ্রহ কমে যেতে পারে।

তিনি আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রবাসীদের শ্রম ও অবদানের যথাযথ মর্যাদা দিয়ে তাদের নানা সমস্যা সমাধানে সরকারকে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

ঘোষিত কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিস আলী, সহ-সভাপতি দেলোয়ার হোসেন খান, অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, মেহরাব মুনিম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিন পারভেজ, কোষাধ্যক্ষ মো. বেলাল উদ্দিন, সহকারী কোষাধ্যক্ষ শফিকুর রহমান শফিক, সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ সাগর, সহকারী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলওয়ার আহমদ, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা মো. হাবিবুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক এম. রহমান ফারুক, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওসার আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মতিউর রহমান শিমুল, মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার শিপা এবং নির্বাহী সদস্য এস. এম. শাব্বীর আমিন তাহমিদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস. এম. আব্দুল গফুর মান্না, হাফিজ মাওলানা আইয়ুব আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।



এবার বাংলাদেশ থেকে সরকারি ভাবে কর্মী নেবে যে দেশ, দেবে বিমান ভাড়াও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ মে, ২০২৫

এবার বাংলাদেশ থেকে সরকারি ভাবে কর্মী নেবে যে দেশ, দেবে বিমান ভাড়াও

বাংলাদেশের নারীদের জন্য এক দারুণ সুখবর! রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেল (BOESL) এর মাধ্যমে জর্ডানের খ্যাতনামা “তাস্কার অ্যাপারেল” কোম্পানিতে যোগদানের সুবর্ণ সুযোগ এসেছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ৩০০ জন মহিলা পোশাককর্মী জর্ডানে কর্মজীবন শুরু করতে পারবেন।

তাস্কার অ্যাপারেল কোম্পানি, যা উন্নত কর্মপরিবেশ এবং সুযোগ-সুবিধার জন্য সুপরিচিত, নারী কর্মীদের জন্য মেশিন অপারেটর পদে এই আকর্ষণীয় চাকরির প্রস্তাব দিয়েছে। এই পদটিতে কর্মরত মহিলারা মাসিক ২১,৩১১ টাকা মূল বেতন পাবেন।

এছাড়াও, কর্মীদের জন্য রয়েছে বিনামূল্যে থাকা, তিন বেলা মানসম্মত খাবার এবং প্রয়োজনীয় চিকিৎসার সুবিধা। দূর দেশ জর্ডানে কর্মজীবন শুরু করতে কর্মীদের যেন কোনো আর্থিক চাপ না থাকে, সেজন্য কোম্পানি আসা-যাওয়ার বিমান ভাড়াও বহন করবে।

আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে এবং পোশাক শিল্পে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষত, প্লেইন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনায় দক্ষতা থাকতে হবে। দৈনিক আট ঘণ্টা এবং সপ্তাহে ছয় দিন কাজ করার সুযোগের পাশাপাশি অতিরিক্ত কাজের জন্য ওভারটাইমেরও ব্যবস্থা রয়েছে।

প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তি করা হলেও, কর্মীদের কর্মদক্ষতা বিবেচনা করে চুক্তির মেয়াদ নবায়ন করা হতে পারে। জর্ডানের শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুবিধা ও শর্তাবলীও প্রযোজ্য হবে।

তবে, যে সকল নারীর বিরুদ্ধে বাংলাদেশ বা জর্ডানের আদালতে কোনো মামলা চলমান আছে অথবা পূর্বে জর্ডান থেকে ফেরত এসেছেন, তাদের এই পদে আবেদনের প্রয়োজন নেই। এছাড়াও, প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুটি মেশিনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশের নারী শ্রমিকদের জন্য বৈদেশিক কর্মসংস্থানের একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে। যোগ্য প্রার্থীদের জন্য তাস্কার অ্যাপারেল কোম্পানিতে কাজের এই সুযোগ নিজেদের ভাগ্য বদলের একটি সেরা মাধ্যম হতে পারে।