শেয়ার বাজার

লন্ডন প্রবাসীকে মোবাইল ফোনে হুমকি স্থানীয়দের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার, ২২ মে ২০২৬

লন্ডন প্রবাসীকে মোবাইল ফোনে হুমকি স্থানীয়দের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর (হাড়িকোনা) গ্রামের স্বজ্জন ব্যক্তিত্ব মানবতার ফেরিওয়ালা তালাশ টিভির উপদেষ্টা লন্ডন প্রবাসী সৈয়দ রফিকুল হক' কে মোবাইল ফোনে দেশে আসলে যুদ্ধ ঘোষনা করে দেখে নেওয়া ও বাড়ীঘর ভাংচুর করার হুমকি,এবং তাহার বিরুদ্ধে  মিথ্যা অপপ্রচার,  এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছন রফিকুল হক এর আত্নীয়-স্বজনসহ স্থানীয়রা। বৃহস্পতিবার (২১মে) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে তাহার পক্ষে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

খোজঁ নিয়ে জানাযায়, পারিবারিক বিরোধকে  কেন্দ্র  করে লন্ডন প্রবাসী রফিকুল হককে দূর্বল করতে  সৈয়দ জহুরুল ইসলাম ও সৈয়দ ফয়জুল ইসলাম মোবাইল ফোনে এই হুমকি দেন। প্রকৃত পক্ষে রফিকুল হক কোন রাজনৈতিক দলের সাথে সরাসরি  যুক্ত নয়। তিনি গত ২০২৬ সালের নির্বাচনে বিএনপি কে ভালো বেসে দেশে আসেন এবং ধানেরশীষের প্রার্থীর পক্ষে গণসংযোগ করেন।  তিনি বিগত ১৫ বছর যাবৎ লন্ডনে একটি মসজিদের মোতওয়াল্লি হিসেবে সততার সহীত দায়িত্ব পালন করে আসছেন। তিনি একজন স্বনামধন্য ব্যবসায়ী,  তিনি অনেক অসহায় মানুষদের সহযোগিতা করে থাকেন। মানব সেবী ও সামজিক ব্যক্তিত্ব হিসেবে তাহার আলাদা পরিচয় রয়েছে। লন্ডন কমিউনিটিতে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।  এরকম একজন সৎ মানবতার ফেরিওয়ালা ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার সিনেমাকেও হারমানিয়েছে। স্থানীয়রা বলেন সৈয়দ রফিকুল হক দেশে আসলে তাহার নিরাপত্তা দিতে পুলিশ প্রশাসনের নিকট উধাত্ত আহবান জানান। তারা বলেন অবশ্যই  প্রশাসন নিরাপত্তার বিষয়টি গুরত্বসহকারে বিবেচনা করবে। সংবাদ প্রকাশের আগে তাহার বক্তব্য না নেওয়ায় স্বার্থের বিষয়টি পরিস্কার। একটি স্বার্থন্বেসী মহল নিজেদের আখের গোছাতে অন্যের ভালো কাজ সহ্য করতে না পেরে হুমকি ও অপপ্রচারে লিপ্ত।

এর আগে গত ১২ মে (মঙ্গলবার) দৈনিক জগন্নাথপুর পত্রিকায়পত্রিকার অনলাইন সংস্করণে  “জগন্নাথপুরে নির্বাচনী বিরোধে এমপি কয়ছর আহমদের সমর্থকের উপর হামলা ও ভাংচুরের অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় সৈয়দ রফিকুল হক ও তার পরিবারের বিরুদ্ধে যে হামলা ও ভাংচুরের অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, সৈয়দ জহর নিজেই পরিস্থিতিকে নাটকীয়ভাবে উপস্থাপন করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন।

সিলেট-ঢাকা মহাসড়কে
যাত্রীবাহী বাস খাদে নারী ও শিশুসহ নিহত -৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬

যাত্রীবাহী বাস খাদে নারী ও শিশুসহ নিহত -৪

নিজস্ব প্রতিবেদক: সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী ও একজন শিশু রয়েছেন। তাদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার আরস আলী মুন্সি (৭০) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌসুমি দাস (৩০)। সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, হবিগঞ্জের মাধবপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে দিগন্ত পরিবহনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চার যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

 



সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে
৭৫বস্তা ভারতীয় জিরা আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬

৭৫বস্তা ভারতীয় জিরা আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে থানা পুলিশের অভিযানে ৭৫বস্তা ভারতীয় জিরা আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) বিকালে জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামের জমির উদ্দিনের মালিকানাধীন বাড়ী থেকে পুলিশ অভিযান চালিয়ে জিরার চালান আটক করে। আটককৃত জিরার আনুমানিক বাজার মূল্য ১৬লাখ ৮৭হাজার ৫শত টাকা। এদিকে পুলিশের অভিযান টের পেয়ে বাড়ীর মালিকসহ চোরাকারবারীরা পালিয়ে যায়।

পুলিশ জানায়, দীর্ঘদিন হতে চারিকাটা ইউনিয়নের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে চোরাকারবারী দলের প্রধান দলনেতাা শাহজানের নেতৃত্বে চোরাচালান পণ্য পচারের জন্য হরিরিপুর এলাকায় বিভিন্ন গোদামে ভারতীয় জিরা মজুদ করে আসছে।

জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, নানা সময়ে চোরাকারবারীরা আইন শৃঙ্খলা বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে সীমান্ত পথ দিয়ে চোরাচালান পণ্য নিয়ে এসে বিভিন্ন গোডাউনে মজুদ করে। দ্রুত সময়ের মধ্যেই গোডাউন হতে পণ্য সরিয়ে নেন। চোরাচালান রোধকল্পে পুলিশ অভিন্ন কৌশলে গোদামের সন্ধানে নামে। বেশ কয়েকটি গোদাম ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। গোদাম গুলোতে পণ্য মজুত না থাকায় পুলিশ এসব গোদামগুলোতে নজরধারী বৃদ্ধি করে।



হবিগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মে, ২০২৬

হবিগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সময় নৌকা থেকে নদীতে পরে যাওয়া সাদেক আহমেদ পায়েল (৩০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সুতাং নদীর অদূরে হাওরে স্থানীয় জেলেদের জালে পায়েলের মরদেহ আটকা পড়ে। পরে তারা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানার (ওসি) মোঃ শরীফ আহমেদ। সাদেক আহমেদ পায়েল উপজেলার বামৈ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মোজাম্মেল মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সাদেক আহমেদ পায়েল ও তার ভাই ফরাশ মিয়া হাওরে নৌকা নিয়ে ধান কাটতে যায়। ধান কেটে ফেরার পথে সুতাং নদীর কাছাকাছি এলাকায় পৌছলে হঠাৎ করে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হয়। হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে সাদেক আহমেদ পায়েল নৌকা থেকে হাওরের পানিতে পরে তলিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় গ্রামবাসি ও ফায়ার সার্ভিসের লোকজন ঘন্টার পর ঘন্টা উদ্ধার অভিযান চালালেও তার খোঁজ মিলেনি। অবশেষে বৃহস্পতিবার দুপুরে জেলেদের জালে মরদেহ আটকা পড়ে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার পর তাকে শেষ বারের মতো দেখতে বাড়িতে ভীড় জমায় সহপাঠি ও আত্মীয় স্বজনরা।